নৌ-পুলিশ তুরাগ নদী থেকে সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজাবাড়ি ঘাটসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। তাহসিফের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
মরদেহটি পরবর্তীতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলে জানিয়েছে পুলিশ।