বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে
অপরাধ

শরীয়তপুরে খালের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, জামাতা আটক

শরীয়তপুরে খালের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, জামাতা আটক।

শরীয়তপুরে খালের পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার, জামাতা আটক

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় খালের পাড় থেকে আবুল হোসেন পেদা (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ধামারন গ্রামের একটি খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের জামাতা সুজন মালকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ নিয়ে মঙ্গলবার আবুল হোসেনের সঙ্গে তার জামাতা সুজন মালের কথা-কাটাকাটি হয়।

বুধবার সকাল ৮টার পর থেকে আবুল হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে খালের পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের বিষয়টি সামনে রেখে নিহতের জামাতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

নিহতের মেয়ে রুনা আক্তার অভিযোগ করে জানান, তার বাবা সুস্থ ছিলেন। তিনি দাবি করেন, সুজন মাল তার বাবাকে হত্যা করেছেন এবং এ ঘটনার বিচার দাবি করেন।

বিজ্ঞাপন