বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
অপরাধ

গোপালগঞ্জে মুহিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে মুহিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড।

গোপালগঞ্জে মুহিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে শিশু তালহা ওরফে মুহিন হত্যা মামলায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন, তবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি শাওন মোল্লা পলাতক রয়েছেন। এ ছাড়া, আদালত অপর আসামি লেয়াকত আলী মোল্লাকে খালাস দিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ১২ বছর বয়সী শিশু তালহা নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। পরে ২৪ ফেব্রুয়ারি রাতে তার মরদেহ একটি ট্রাঙ্ক থেকে উদ্ধার করা হয়।

নিহতের বাবা মানজুরুল ইসলাম চারজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত এই রায় ঘোষণা করে। নিহতের পরিবার ও রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম জুলকদর রহমান বলেন, ‘এই হত্যাকাণ্ডের কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই। তাই উচ্চ আদালতে আপিল করা হবে।’ অপরদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম জানান, বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন। এ রায়ের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন