গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক পোশাকশ্রমিক। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নগরীর কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কার্তিক, তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্তিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলেন। এসময় ছিনতাইকারীরা একটি গলির মধ্যে তার গতিরোধ করে। ছিনতাইকারীদের সাথে হাতাহাতির একপর্যায়ে তিনি ছুরিকাঘাতে আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, ছুরিকাঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।