বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
অপরাধ

রংপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ ৪ জন নিহত

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ ৪ জন নিহত হয়েছেন।

রংপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোনসহ ৪ জন নিহত

রংপুরের মিঠাপুকুরে একটি সড়ক দুর্ঘটনায় দুই ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে বৈরাগীগঞ্জ এলাকায় শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহতদের হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও ট্রাক দুটো জব্দ করা হয়েছে, তবে বাসচালক ও সহকারী পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন