বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু ৭ মাত্রার ভূমিকম্পে তিব্বতে ১৬ জনের মৃত্যু, জরুরি অবস্থা জারি
অপরাধ

নাটোরের শপিংমলে হামলা: ৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘রাশ মেগা মল’-এ হামলা ও ভাঙচুরের অভিযোগ, ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে।

নাটোরের শপিংমলে হামলা: ৫ কোটি টাকার লুটপাটের অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘রাশ মেগা মল’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে এ ঘটনা ঘটে।

শপিং মলটির স্বত্বাধিকারী রাসেল হোসাইন জানিয়েছেন, হামলার ফলে প্রতিষ্ঠানটির প্রায় ৫ কোটি টাকার মালামাল লুট হয়েছে। তিনি অভিযোগ করেছেন যে, প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল বিভিন্নভাবে তা বন্ধ করার চেষ্টা চালাচ্ছিল।

রাসেল হোসাইন বলেন, "গতরাতে শতাধিক লোক সংঘবদ্ধ হয়ে মেগা মলে হামলা চালায় এবং ভাঙচুরের পাশাপাশি মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।"

এদিকে, ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ জানিয়েছে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শপিং মল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন