বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নাটোরে যাত্রীবাহী বাসে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

নাটোরে বাসে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে ডিএনসি।

নাটোরে যাত্রীবাহী বাসে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবাসহ আটক ১

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার মহিষভাঙ্গা গ্রামের লায়লার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। ডিএনসির উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী ‘শ্যামলী এন আর ট্রাভেলস’-এর একটি বাসে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাসের ভেতরে থাকা আটক ব্যক্তির একটি ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম নয়ন মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নয়ন মিয়া ঢাকা থেকে কুষ্টিয়ায় এই মাদকের চালান পৌঁছানোর দায়িত্ব নিয়েছিলেন মাত্র ১২ হাজার টাকার বিনিময়ে।

ডিএনসি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারের জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন