রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে পুলিশে হামলা চালাল নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে পুলিশের বাধায় হামলা, দুই পুলিশ সদস্য আহত।

গোপালগঞ্জে পুলিশে হামলা চালাল নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যরা

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে খেয়াঘাট বুড়িমার গাছতলায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন। পুলিশ মিছিলে বাধা দিতে গেলে ক্ষুব্ধ হয়ে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান।

হামলার ফলে গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি শান্ত রাখতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন