বিএনপি সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান পরিপন্থী হওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, "গণভোটকে অস্বীকার করে এই সরকার শহীদদের সঙ্গে প্রতারণা করেছে।" তিনি দাবি করেন, তারেক রহমান এবং শেখ হাসিনার মধ্যে কোন পার্থক্য নেই, কারণ উভয়েই অবৈধভাবে ক্ষমতায় আছেন এবং দেশের নিরাপত্তা মাফিয়াদের হাতে তুলে দিয়েছেন।
তিনি আরও বলেন, "এই সরকার দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ।" স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, জ্বালানি নিয়ে সরকারের ব্যর্থতা মেনে নিয়ে জ্বালানিমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে।
এদিকে, রাজধানীর উত্তরায়ও এনসিপি নেতারা একই কর্মসূচি আয়োজন করেন। তারা অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারছেন না, অথচ অন্য মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন।
নাহিদ ইসলাম বলেন, "ফ্যামিলি কার্ড দিলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সারসংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে।"