শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গণতান্ত্রিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গণতান্ত্রিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

গণতান্ত্রিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আইনশৃঙ্খলা বাহিনী কোনো গণতান্ত্রিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে, আন্দোলনের নামে যদি জ্বালাও-পোড়াও করা হয়, তাহলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, "বিশ্বের ইতিহাসে কোনো গণহত্যাকারী ফিরে এসে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই শেখ হাসিনা ও তার দলও কখনও রাজনীতিতে ফিরে আসতে পারবে না।"

সালাহউদ্দিন আহমদ আরও মন্তব্য করেন, "দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটবে না।" এই প্রসঙ্গে তিনি বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্যের জবাবও দেন। রিজভী সম্প্রতি পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখল করার ঘোষণার সমালোচনা করে বলেন, "লাখো শহীদের রক্তে কেনা দেশ কেউ জোর করে দখল করার ধৃষ্টতা দেখালে জনগণ জবাব দেবে।"

সংবাদ সম্মেলনে বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়। ১ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে শুরু হবে বিজয় মাসের কর্মসূচি, যার উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন