বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্পিকার হাফিজ উদ্দিনের পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ

স্পিকার হাফিজ উদ্দিন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

স্পিকার হাফিজ উদ্দিনের পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ

পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের সময়ে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ও সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন