শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু সংসদে

জাতীয় সংসদে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু সংসদে

জাতীয় সংসদে সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির নবম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে শুরু হয়েছে। বৈঠকে অংশ নিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীরা।

এর আগে, কমিটি শিক্ষাবিদ, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিদের সাথে ৮টি বৈঠক করেছে। এই বৈঠকগুলোতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল।

১৭ সদস্যের এই সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের ৫ জন সংসদ সদস্যের জায়গা রাখা হলেও, এখন পর্যন্ত তারা কোনো বৈঠকেই অংশ নেননি।

কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, শেষ পর্যন্ত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হবে।

বিজ্ঞাপন