গোপালগঞ্জ সদর উপজেলার রঘনুাথপুরে শনিবার (২৪ অক্টোবর) বেলা ৩টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে বাঁধা দেওয়ায় পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা মিছিল করার সময় টহল পুলিশের একটি দল তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালায়।
হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। গোপালগঞ্জ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।