রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফতুল্লায় বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

ফতুল্লায় বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্ত চলছে।

ফতুল্লায় বস্তাবন্দি কিশোরীর মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গা থেকে বস্তাবন্দি অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় উত্তর ভূইঁগড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পথচারীরা লিংক রোডের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে এখানে ফেলে যায়। তিনি আরও জানান, হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

বিজ্ঞাপন