যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে শনিবার বিকেল ৫টার দিকে বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর রাস্তায় দুই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপর তারা ভবনটি ঘিরে ফেলে বন্দুকধারীকে বেরিয়ে আসার নির্দেশ দেয়। এ সময় হামলাকারী বাড়ির ভেতরে নিজের গুলিতে আত্মহত্যা করেন।
পুলিশ প্রধান রিক লোরা জানান, হৃদয়বিদারক এই হামলার কারণ জানতে তদন্ত চলছে। তবে নিহতদের বা সন্দেহভাজন বন্দুকধারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।