সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন দগ্ধ, চিকিৎসা চলছে।

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ফলে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। চিকিৎসকরা তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে রয়েছেন রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪), রোজিনার ভাই রিয়াজ (২২) এবং রনি (১৯)।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আজ রোববার ভোরের দিকে আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শিকদার জানান, রোজিনার শরীরে ৬০ শতাংশ, শরিফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। গ্যাসের লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

তিনি আরও জানান, দগ্ধ চারজনের শরীরে দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় সবাইকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন