শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন।

নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার চানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সিলিন্ডারের সংযোগ পাইপে লিকেজ থাকায় গ্যাস ঘরের ভেতরে জমে ছিল। ভোরে পরিবারের সদস্যরা আগুন বা দিয়াশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় দোকানদার অনিক জানান, বিস্ফোরণের পর দগ্ধ ব্যক্তিরা চিৎকার করতে করতে ঘর থেকে বেরিয়ে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে সুলতানা বেগমের শরীরের ৯০ শতাংশ, সায়েমের ৭৭ শতাংশ, মিমের ৪১ শতাংশ, আব্দুল মান্নানের ৩০ শতাংশ এবং আলীর ৮ শতাংশ অংশ পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-২ এর উপ-সহকারী পরিচালক মো. ওসমান গনি জানান, চানপুর এলাকার আখতার হোসেনের একতলা বাড়ির দুই কক্ষবিশিষ্ট একটি ফ্ল্যাটে আব্দুল মান্নান ও তার পরিবার বসবাস করতেন। পাইপলাইনের গ্যাস ব্যবহার করলেও বিকল্প হিসেবে তাদের ঘরে এলপিজি গ্যাস সিলিন্ডার রাখা ছিল।

বিজ্ঞাপন