শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুতায়িত হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালে নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুতায়িত হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর হাসপাতাল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সাকিব (২০) এবং কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নির্মাণাধীন সার্ভিস ভবনে কাজ করার সময় ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মেইন লাইনের তারের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেল সংস্পর্শে আসে। এতে সাকিব ও কামরুল তাৎক্ষণিকভাবে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারী জানান, নির্মাণকাজের সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

বিজ্ঞাপন