শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ফেনীতে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৮

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ২ জন নিহত, আহত ৮।

ফেনীতে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৮

ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে থাকা সিলিন্ডার বোঝায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত আটজন।

দুর্ঘটনাটি ঘটে গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা ভোজনবাড়ি রেস্টুরেন্টের সামনে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে থামানো ছিল। চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন।

হঠাৎ ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে অবস্থানরত লোকজন গুরুতর আহত হন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার জানান, আহত ১০ জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে জাহাঙ্গীর নামে ৪০ বছর বয়সী একজনের নাম জানা গেলেও অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন