শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীতে মাইক্রোর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিজয় সরণি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।

রাজধানীতে মাইক্রোর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিজয় সরণি এলাকায় বুধবার রাত ১২টার দিকে একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. ইয়াকুব আলী (৫০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ইয়াকুব আলী একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ী ছিলেন এবং মিরপুরের পল্লবী এলাকায় পরিবারের সাথে বাস করতেন।

নিহতের ছেলে মানিক জানান, তার বাবা প্রতিদিনের মতো কাজ শেষে পাঠাও মোটরসাইকেল নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। বিজয় সরণি এলাকায় একটি বেসরকারি টিভি চ্যানেলের মাইক্রোবাসের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মানিক বলেন, আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সোয়া ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন