বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১
অপরাধ

রাজধানীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর চানখারপুলে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে।

রাজধানীতে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর চানখারপুলে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহন বাসের ধাক্কায় ৩৫ বছর বয়সী জয়দেব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বয়েল ল্যাবরেটরিজ কোম্পানির ডিস্ট্রিবিউটর ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় জয়দেবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পৌনে পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মুসা গাজী জানান, বিকেলের দিকে চাঁনখারপুল ফ্লাইওভারের ঢালে রাস্তা পারাপারের সময় মৌমিতা পরিবহনের বাসের ধাক্কায় জয়দেব গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন