বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
অপরাধ

ব্রহ্মপুত্র নদে যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

জামালপুরে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ লিমনের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

ব্রহ্মপুত্র নদে যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

জামালপুর সদরের নরুন্দি এলাকায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ লিমন নামের এক যুবকের মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়দের মতে, গত ৭ জুন সন্ধ্যায় নরুন্দি বাজার এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় লিমন ও তাঁর বন্ধু বাবু পুলিশকে দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার পর তারা চিৎকার শুরু করলে পুলিশ সদস্যরা স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। বাবুকে উদ্ধার করা সম্ভব হলেও লিমন নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরদিন মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ১১ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়, কিন্তু লিমনের কোনো সন্ধান মেলেনি। অবশেষে বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদীর কাছে একটি ডেজার মেশিন পাইপের পাশে তাঁর মরদেহ ভাসতে দেখা যায়।

নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক জানান, 'সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের সূরতহাল রিপোর্ট তৈরি করার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

বিজ্ঞাপন