শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৩ জন।

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৩

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে সিএনজি চালিত মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, খাড়ইল মিলঘর এলাকায় রাজশাহীগামী একটি সিএনজি চালিত মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ৫ যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনায় কেশরহাট ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মারুফ হোসেন (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চক শ্যামরাই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। গুরুতর আহত ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করে মোহনপুর থানায় নেওয়া হয়েছে। মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়ামিন আলী জানান, দুর্ঘটনার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন