বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজশাহীতে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫

রাজশাহীতে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫।

রাজশাহীতে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে এসআরবি-৫

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি এলাকা থেকে ১০৩টি তাজা ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসআরবি জানায়, কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আল মুমেনের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। তারা জানতে পারেন যে, কাশিয়াডাঙ্গা থানাধীন আদুবুড়ি লিচু বাগানের পূর্বপাশে পরিত্যক্ত একটি সিমেন্টের বস্তা সন্দেহজনকভাবে পড়ে আছে।

অভিযান চালানোর পর বস্তার মধ্যে ৬৪টি লাল স্কচটেপ মোড়ানো এবং ৩৯টি কালো স্কচটেপ মোড়ানো তাজা ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এসআরবি উদ্ধারকৃত ককটেলগুলো কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিস্পোজাল ইউনিট ককটেলগুলো ধ্বংস করবে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন