কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। বুধবার (২১ অক্টোবর) ভোরে ওই প্রসূতির মৃত্যু ঘটে।
স্বজনদের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ডা. মো. বি আলমগীরের নেতৃত্বে চিকিৎসকরা প্রসূতির অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের সময় ৭ ব্যাগ রক্তের ব্যবস্থা করা হয়।
তবে রাত ২টার দিকে স্বজনদের জানানো হয় যে, চিকিৎসায় কিছু ভুল হয়েছে এবং পুনরায় অস্ত্রোপচার করতে হবে। এ সময় আরও ২ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।
ভোরের দিকে ওই প্রসূতির মৃত্যু নিশ্চিত হলে, চিকিৎসক ও নার্সরা হাসপাতাল ত্যাগ করেন বলে অভিযোগ করেন তার স্বজনরা।