মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ইউক্রেনে ত্রাণ কেন্দ্রে রুশ হামলায় ২৬ জন নিহত রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে ২৬ জন নিহত মিয়ানমারে বিমান হামলায় নিহত ১৫, আহত ৩৭ ফরিদপুরে যুবকের চোখ উপড়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা
অপরাধ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত, ছয়জন আহত।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি মাহেন্দ্রা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কাজিরশিমলা থেকে ময়মনসিংহে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। হঠাৎ পেছন থেকে ইউনাইটেড পরিবহনের একটি বাস মাহেন্দ্রাকে ধাক্কা দেয় এবং পরে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়।

দুর্ঘটনাস্থলে দুজন প্রাণ হারান। বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়, ফলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বিঘ্নিত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন