শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবকের মরদেহ উদ্ধার

যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, ‘আমরা খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটার্নের মাঝখানে আইল্যান্ডের ওপর থেকে মরদেহটি উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়েছে।’

মরদেহের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্ত করা হচ্ছে। প্রযুক্তির সহায়তায় নিহত যুবকের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন