শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ভাঙ্গায় এলোপাতাড়ি গুলি: দুজন গ্রেফতার, অস্ত্র জব্দ

ভাঙ্গায় এলোপাতাড়ি গুলি চালানোর অভিযোগে দুজন গ্রেফতার, অস্ত্র জব্দ।

ভাঙ্গায় এলোপাতাড়ি গুলি: দুজন গ্রেফতার, অস্ত্র জব্দ

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে অস্ত্র উঁচিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ১৭ আগস্ট ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে ভাঙ্গায় একটি গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তর্কের সময় হামিদুল গাজী নামক এক ব্যক্তি তার সঙ্গে থাকা রিভলবার দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি করেন। পরে তিনি দ্রুত প্রাইভেটকারে তার কথিত বান্ধবীকে নিয়ে চলে যান।

এ ঘটনার পর ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে রাজধানী বনানীর একটি হোটেল থেকে হামিদুল ও তার বান্ধবীকে গ্রেফতার করা হয়।

অভিযানে একটি রিভলবার ও প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিজ্ঞাপন