শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কাপ্তাইয়ে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

কাপ্তাইয়ে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বিজিবি, আটক ২।

কাপ্তাইয়ে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ, আটক ২

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভারত পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন'র ১ নম্বর জিপি গেটের কাছে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া এই টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে নিথু মারমা ও সুপ্রিয় চাকমা রয়েছেন।

এছাড়া, আটককৃতদের কাছ থেকে একটি স্মার্ট ফোন, একটি বাটন ফোন, দুটি সিম কার্ড এবং নগদ প্রায় ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন