বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডোপ টেস্টের কারণে পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন উর রশিদ

ডোপ টেস্টের জন্য এসআই মামুন উর রশিদ পুলিশ ফাঁড়ি ও বাসা থেকে নিখোঁজ।

ডোপ টেস্টের কারণে পুলিশ ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই মামুন উর রশিদ

চাঁদপুর শহরের নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই মামুন উর রশিদ ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় পুলিশ বিভাগে আলোচনা শুরু হয়েছে।

নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানিয়েছেন, এসআই মামুনের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তার ডোপ টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরীক্ষার জন্য তাকে খোঁজ করা হলে ফাঁড়িতে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, পরে মামুনের বাসায় গিয়েও তার সন্ধান মেলেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এসআই মামুন উর রশিদের গ্রামের বাড়ির সুনির্দিষ্ট ঠিকানা জানাতে পারেননি থানা ও ফাঁড়ির কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কোনো পরীক্ষার মাধ্যমে তার মাদক গ্রহণের প্রমাণ পাওয়া যায়নি।

চাঁদপুরের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘দুই দিন ধরে এসআই মামুনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ডোপ টেস্ট হওয়ার কথা ছিল। এখন আইনগত প্রক্রিয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন