রাজশাহী অঞ্চল থেকে চুরি হওয়া সরকারি ১৬৪ অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে। তবে এখনও উদ্ধার হয়নি ১৬টি অস্ত্র ও প্রায় ৪ হাজার ৮০০ গুলি।
বুধবার সকালে র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, উদ্ধার না হওয়া অস্ত্রগুলোর মধ্যে ২টি চায়নিজ রাইফেল, ৫টি চায়নিজ পিস্তল, ৬টি ১২-বোর শটগান এবং ৩টি গ্যাসগান রয়েছে।
র্যাবের অধিনায়ক জানিয়েছেন, যারা সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করবেন, তাদের পুরস্কার দেওয়া হবে। এছাড়া তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়া হবে না।