মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে কিশোর গ্যাং লিডার আটক, উদ্ধার ২ বিদেশি পিস্তল

গাজীপুরে র‍্যাবের অভিযানে কিশোর গ্যাং লিডার আটক, উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

গাজীপুরে কিশোর গ্যাং লিডার আটক, উদ্ধার ২ বিদেশি পিস্তল

গাজীপুরের বানিয়ারচালা এলাকায় র‍্যাব-১ কর্তৃক অভিযান চালিয়ে জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করা হয়েছে। আটককালে তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারসফট পিস্তল, তিনটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান। তিনি বলেন, জাহিদ হাসান দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে আতঙ্ক সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে র‍্যাব-১-এর একটি আভিযানিক দল বানিয়ারচালা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জাহিদ হাসানের বসতবাড়ির শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি।

র‍্যাব কর্মকর্তারা জানান, আটক জাহিদ হাসানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন