মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মৌলভীবাজারে মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে মেয়েকে হত্যা করে পিতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।

মৌলভীবাজারে মেয়েকে হত্যা, পিতার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের শিশুকন্যা রুনা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তোফায়েল আহমেদ জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে শরীফ আলী তার প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসাতে গিয়ে নিজের সাড়ে তিন বছরের কন্যা রুনা বেগমকে রাতে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় শরীফ আলীর স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

আসামি শরীফ আলী আদালতে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় আদালত এই রায় ঘোষণা করে।

বিজ্ঞাপন