বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মৌলভীবাজারে নারী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে শাবানা বেগম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত।

মৌলভীবাজারে নারী হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে আদালত শাবানার সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন। অপর দুই আসামিকে সাত বছর ও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেন আদালত। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে মারা যান আরও তিন আসামি।

বিজ্ঞাপন