সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রংপুরে মাজারের খাদেম হত্যায় জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

রংপুরের সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল।

রংপুরে মাজারের খাদেম হত্যায় জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি জাফর আহমেদ ও সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে ২০১৮ সালের ১৮ মার্চ রংপুরের আদালত সাত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন।

মামলায় ছয়জনকে খালাস দেওয়া হয়েছে। ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করে জেএমবি সদস্যরা।

নিহত রহমত আলী তরিকাপন্থি সুরেশ্বরী পীরের অনুসারী ও মাজারের খাদেম ছিলেন। তার বাড়িতে দরবার শরিফ ছিল। এই ঘটনায় নিহতের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা করেন।

বিজ্ঞাপন