সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত, আহত অন্তত ৩০ জন।

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন