সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে পুলিশের উপস্থিতিতে পালাতে গিয়ে আসামির মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের উপস্থিতিতে পালাতে গিয়ে মো. সোহাগ চৌধুরী নামে এক আসামির মৃত্যু হয়েছে।

নোয়াখালীতে পুলিশের উপস্থিতিতে পালাতে গিয়ে আসামির মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুলিশের উপস্থিতি দেখে পালানোর সময় মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হাজী ঈদ্রিস মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ চৌধুরী চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে এবং তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একটি দল তাকে গ্রেফতারের জন্য অভিযানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি পড়ে গিয়ে আহত হন এবং পরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত সোহাগ চৌধুরীর বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮৫, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৮ সালে দায়ের করা আরও একটি মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগ চৌধুরীকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালায়। পুলিশকে মামলার বাদীর সাথে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তার মৃত্যু হয়।”

মরদেহ নিহতের স্বজনেরা নিয়ে যায়।

বিজ্ঞাপন