সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অপরাধ

নোয়াখালীতে সাবেক স্ত্রী ও শাশুড়ির হাতে হত্যা

নোয়াখালীতে সাবেক স্ত্রী ও শাশুড়ির হাতে কামাল হোসেনকে হত্যার অভিযোগ উঠেছে।

নোয়াখালীতে সাবেক স্ত্রী ও শাশুড়ির হাতে হত্যা

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছাকে (৫৮) পুলিশ আটক করেছে।

গতকাল রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত কামাল হোসেন (৪৫) সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কামাল ও তানিয়া ১২ বছর আগে বিবাহিত হন, কিন্তু পারিবারিক কলহের কারণে পাঁচ বছর আগে তাদের বিচ্ছেদ ঘটে। তাদের ১১ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

সম্প্রতি কামাল মেয়েকে দেখতে তানিয়াদের বাড়িতে গেলে, তাকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।

শনিবার মাদ্রাসার মাঠে কামাল ও তানিয়ার বাবার মধ্যে কথা কাটাকাটি হয়, যেখানে কামাল তানিয়ার বাবা আমির হোসেনকে মারধর করেন। অভিযোগ রয়েছে যে, রোববার রাত ১২টার দিকে মাদ্রাসার মাঠে কামালকে হত্যা করেন তানিয়া ও তার শাশুড়ি।

ওসি মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় তানিয়া ও করফুলের নেছাকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন