বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

নোয়াখালীতে দুই যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নোয়াখালীতে পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে আটক ২।

নোয়াখালীতে দুই যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

নোয়াখালীর সদর উপজেলা ও সোনাইমুড়ী থেকে পৃথক স্থানে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, অপরদিকে সোনাইমুড়ীতে এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী সদর উপজেলার সোনাপুর ফিলিং স্টেশনে সম্প্রতি নগদ দেড় লাখ টাকা চুরির ঘটনা ঘটে। ফিলিং স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কবির নামের এক যুবককে চুরির সাথে জড়িত হিসেবে শনাক্ত করা হয়। পরে তাকে দেবীপুর এলাকায় ডেকে নিয়ে দফায় দফায় মারধর করা হয়। মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে কবির ঘটনাস্থলেই মারা যান। পুলিশ পরে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অপরদিকে, সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া এলাকার একটি খোলা মাঠ থেকে সজীব নামের এক সৌদি প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, সজীবের সঙ্গে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের বিরোধ ছিল।

সজীবের স্বজনরা অভিযোগ করেছেন, পূর্বশত্রুতার কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। পুলিশ জানিয়েছে, দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সদর উপজেলার ঘটনার তদন্ত চলছে এবং সোনাইমুড়ীর ঘটনায় কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন