শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে হত্যা, দুইজন আহত

রাজধানীর ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে হত্যা, আহত হয়েছেন দুইজন।

ওয়ারীতে আবাসিক হোটেলে ম্যানেজারকে হত্যা, দুইজন আহত

রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে দুর্বৃত্তরা ম্যানেজার নাঈমুর রহমানকে হত্যা করেছে। এ ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার আব্দুর রাজ্জাক ও এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাতে জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাত ২টার দিকে দুই ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে হোটেলে প্রবেশ করে এবং নাঈমুর রহমানকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

ম্যানেজার নাঈমুর রহমানের চিৎকার শুনে তাকে বাঁচাতে এগিয়ে আসেন আব্দুর রাজ্জাক ও কর্মচারী হাসান। হামলাকারীরা তাদেরও কুপিয়ে আহত করে। পরে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুর রহমানকে মৃত ঘোষণা করেন।

আহত আব্দুর রাজ্জাক ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, হামলার পেছনে পূর্বশত্রুতার কারণ থাকতে পারে, এবং স্থানীয় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলে এই হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার কারণ উদ্‌ঘাটন ও হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন