শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনিতে নিহত জেল পলাতক আসামি জালাল।

নরসিংদীতে গণপিটুনিতে জেল পলাতক আসামি নিহত

নরসিংদীর পলাশ উপজেলায় গণপিটুনির ঘটনায় জালাল নামের এক জেল পলাতক আসামি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জালাল (৪৫) নোয়াকান্দা গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি ২৪ জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, জালাল এলাকায় নিয়মিত থাকতেন না এবং তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশকে ফাঁকি দিয়ে মাঝে মাঝে তিনি এলাকায় আসতেন।

বৃহস্পতিবার রাতে তাকে গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে দেখতে পেয়ে একদল লোক পিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

বিজ্ঞাপন