শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

নরসিংদীর সবজি চাষিরা হিমাগারের অভাবে সংকটে

হিমাগার সংকটের কারণে নরসিংদীর সবজি চাষিরা বিপাকে পড়েছেন।

নরসিংদীর সবজি চাষিরা হিমাগারের অভাবে সংকটে

হিমাগার না থাকায় বিপাকে পড়েছেন নরসিংদীর সবজি চাষিরা। দেশের এই কৃষি প্রধান জেলার কৃষকরা ভালো ফলন সত্ত্বেও সংরক্ষণের অভাবে ন্যায্য দাম পাচ্ছেন না।

প্রতি বছর সার, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় চাষিদের উৎপাদন খরচ বেড়ে গেছে। স্থানীয় কৃষকরা জানান, গত কয়েক বছরে সার ও কীটনাশকের দাম গড়ে ৩০ শতাংশ বেড়েছে। শ্রমিক মজুরি, সেচ এবং বীজের খরচও বাড়ছে, ফলে অনেক সময় লোকসান গুনতে হচ্ছে তাদের।

নরসিংদী জেলা প্রায় ৬১ হাজার হেক্টর জমিতে ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, লাউ, কাঁকরোল, ঢেঁড়সসহ বিভিন্ন শীত ও গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদন করে। এখানকার উৎপাদিত সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। তবে প্রাকৃতিক দুর্যোগ বা উৎপাদনের অতিরিক্ত হলে কৃষকরা প্রত্যাশিত দাম পান না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান জানান, সার ও কীটনাশকের সরবরাহ স্বাভাবিক আছে। তিনি বলেন, "অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে বেশি দাম নিচ্ছে। হিমাগার সংকটসহ কৃষকদের সমস্যা সমাধানে নানা পরিকল্পনার নেওয়া হয়েছে।"

বিদেশে রপ্তানি হওয়া নিরাপদ ও বিষমুক্ত সবজির ৪০ ভাগই নরসিংদী জেলা থেকে যায়। কিন্তু হিমাগার সংকটের কারণে কৃষকরা কম দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

বিজ্ঞাপন