মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঠাকুরগাঁওয়ে আগাম সবজিতে কৃষকদের রোগবালাইয়ে দুশ্চিন্তা

ঠাকুরগাঁওয়ে আগাম সবজিতে রোগবালাই বেড়ে যাওয়ায় কৃষকদের উদ্বেগ।

ঠাকুরগাঁওয়ে আগাম সবজিতে কৃষকদের রোগবালাইয়ে দুশ্চিন্তা

ঠাকুরগাঁওয়ে ১ হাজার হেক্টর জমিতে কৃষকরা আগাম জাতের সবজি চাষ করেছেন। তবে অসময়ে বৃষ্টির কারণে রোগবালাই বেড়ে যাওয়ায় কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। উৎপাদন খরচও বৃদ্ধি পাওয়ায় লাভ নিয়ে তারা শঙ্কিত।

হরিপুরের মষালডাঙ্গী গ্রামের কৃষক আব্দুর রহিম ৫০ শতক জমিতে ফুলকপি চাষ করেছেন। তিনি জানান, অসময়ে বৃষ্টির কারণে গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ফলন কমে যাওয়ায় তিনি ক্ষতির শঙ্কায় রয়েছেন।

আব্দুর রহিম বলেন, “রোগ শনাক্ত করতে না পারায় বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও সমাধান মেলেনি।” বৈরী আবহাওয়ার কারণে আগাম সবজিতে গোড়া পচা, মাছি ও পোকার আক্রমণ বেড়ে গেছে। কৃষকরা জানান, সার, কীটনাশকসহ অন্যান্য খরচ বেড়ে যাওয়ায় লাভ নিয়ে উদ্বেগ বাড়ছে।

ঠাকুরগাঁওয়ের কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক আলাউদ্দীন শেখ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সবজি চাষে কৃষকদের খরচ বেড়েছে। সংকট সমাধানে মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।”

এবার জেলায় ১ হাজার হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে। কৃষকরা সরকারের সহায়তার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন