মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রিজভী বিএনপির সভাপতিকে দেখতে গেলেন ক্যান্সার আক্রান্ত এনাম সরকারকে

বিএনপির রুহুল কবির রিজভী ক্যান্সার আক্রান্ত এনাম সরকারকে দেখতে হাসপাতালে গিয়েছেন।

রিজভী বিএনপির সভাপতিকে দেখতে গেলেন ক্যান্সার আক্রান্ত এনাম সরকারকে

ক্যান্সার আক্রান্ত সিজেএফবির সভাপতি সাংবাদিক এনাম সরকারকে দেখতে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এনাম সরকারের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে পৌঁছান রিজভী। এ সময় উপস্থিত ছিলেন এনামের বোন, সংগীত তারকা এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বেবী নাজনীন।

হাসপাতালের অনকোলজি বিভাগের চেয়ারম্যান ড. আকরাম হোসেনসহ অন্যান্য চিকিৎসকরা এনাম সরকারের চিকিৎসার বিষয়ে তথ্য প্রদান করেন।

এনাম সরকার ৩০ বছরের কর্মজীবনে দৈনিক জনকণ্ঠ, দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন এবং সর্বশেষ এসএটিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি দেশের প্রধান সাংস্কৃতিক সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি)-এর সভাপতি হিসেবে আছেন।

বিজ্ঞাপন