রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বেবী নাজনীনের জন্মদিনে বিষাদের ছায়া

বেবী নাজনীনের জন্মদিন আজ, তবে তার ভাইয়ের অসুস্থতার কারণে দিনটি বিষাদময় হয়ে উঠেছে।

বেবী নাজনীনের জন্মদিনে বিষাদের ছায়া

নন্দিত কণ্ঠশিল্পী বেবী নাজনীনের জন্মদিন আজ। প্রতি বছর এই দিনে তার ভক্ত-শ্রোতারা ভালোবাসায় সিক্ত করেন তাকে, কিন্তু এবার তার জন্মদিন বিষাদময় হয়ে উঠেছে।

ব্ল্যাক ডায়মন্ডখ্যাত এই শিল্পী জানান, তার ছোট ভাই এনাম সরকার বর্তমানে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যা নিয়ে পরিবারের সদস্যরা দুঃখ ভারাক্রান্ত।

বেবী নাজনীন বলেন, “এমনিতেও ঘটা করে জন্মদিন পালন করা হয় না। বর্তমানে এসব নিয়ে ভাবার অবকাশ নেই। সবাই যেন আমার ছোট ভাইয়ের সুস্থতায় প্রার্থনা করেন।”

রাজনৈতিক কারণে দীর্ঘ ১৫ বছর বিদেশে কাটাতে হয়েছে বেবী নাজনীণকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার দায়িত্ব পালন করার কারণে তিনি বিগত সরকারের রোষানলে পড়েছিলেন।

২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শুরু করেন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ার চার দশকের বেশি সময়ের। তিনি টিভি, চলচ্চিত্র, বেতারসহ দেশ-বিদেশের মঞ্চে গান করে অগণিত শ্রোতার ভালোবাসা অর্জন করেছেন। রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

তার ছোট ভাই এনাম সরকার প্রায় তিন দশক ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি এস এ টিভির সাবেক বার্তা সম্পাদক এবং বর্তমানে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) সংগঠনের সভাপতি।

বিজ্ঞাপন