রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে নদীর পানি বিপৎসীমার ওপর, ৫০০ পরিবার পানিবন্দি

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫০০ পরিবার পানিবন্দি।

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে নদীর পানি বিপৎসীমার ওপর, ৫০০ পরিবার পানিবন্দি

খাগড়াছড়ির দীঘিনালায় মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির কারণে মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার মধ্যরাতে হঠাৎ শুরু হওয়া ভারী বৃষ্টির ফলে দীঘিনালা-মেরুং সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হয় এবং মেরুং, কবাখালী ও বোয়ালখালীর নিচু এলাকা প্লাবিত হয়।

সড়ক ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর দীঘিনালা-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বৃষ্টির সঙ্গে পাহাড় ধসে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৫ মাইল ও ৯ মাইল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, “খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের মাটি সরানো হয়েছে। মাটি সরাতে কিছুক্ষণ সময় লাগায় যান চলাচল বন্ধ ছিল।”

এদিকে, ভারী বৃষ্টির কারণে অন্তত ৫০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন