রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, আওয়ামী লীগকে দায়ী

খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, আওয়ামী লীগকে দায়ী

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে জেলা শহরের নয়নপুর এলাকায় এই ঘটনা ঘটে।

সাদিক কায়েম অভিযোগ করেছেন, এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দায়ী। তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, খাগড়াছড়ির ওই বাড়িতে তার মা-বাবা থাকেন।

স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুন দেওয়ার চেষ্টার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানিয়েছেন, ঘটনাস্থলে কেরোসিনের বোতলও পাওয়া গেছে।

ওসি কায় কিসলু আরও বলেন, রাত সোয়া ৪টার দিকে তিনি ঘটনাটি জানতে পারেন এবং পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। বর্তমানে থানায় কোনো অভিযোগ করা হয়নি, অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। জেলা জামায়াতের নেতারা সাদিক কায়েমের বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন