বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়ীতে অগ্নিসংযোগ চেষ্টার নিন্দা জানিয়েছেন। তিনি রোববার (২২ নভেম্বর) রাত ৩টার পর এ বিষয়ে একটি পোস্ট করেন।
ডা. শফিকুর রহমান তাঁর ভ্যারিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেন, "নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।" তিনি হামলাকে কাপুরুষোচিত হিসেবে অভিহিত করেন এবং দুষ্কৃতকারীদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, "একটার পর একটা পতিত ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে।" জামায়াতের আমির সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে এই ঘটনার জন্য দায়ী করেন।
ডা. শফিকুর রহমান বলেন, "সরকার সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত হিসেবে চরম মূল্য দিতে হবে। এভাবে আর নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।"