রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী বলেছেন, সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে, গুলি করে নয়।

সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে: আইনমন্ত্রী

রাজধানীর শাহবাগে শনিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সরকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে গুলি করে নয়, বরং রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

জাতীয় জাদুঘরে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনের দুঃসময় থেকে দেশকে মুক্ত করেছে জেন-জি।’

তিনি আরও জানান, ‘আন্দোলনে এত মানুষ হত্যার পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং গোপালগঞ্জে আবারও নারকীয় তাণ্ডব চালিয়েছে তারা।’

আইনমন্ত্রী এই প্রসঙ্গে উল্লেখ করেন, ‘আওয়ামী লীগ ভেবেছিল, তাদের মতোই মিছিল-সমাবেশে গুলি চালাবে সরকার। তবে গুলি নয়, আইনের শাসনের মধ্য দিয়েই তাদের মোকাবিলা করা হবে।’

বিজ্ঞাপন