অস্ট্রেলিয়ায় এক মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।
শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সভায় তিনি বলেন, একজন মুসলমান বিশ্বের যেকোনো প্রান্তে বসবাস করলেও তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা নিজেদের কর্মজীবন ও সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে, তাদের দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করবেন। বিশেষ করে রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের প্রতি দায়িত্ব ও ভালোবাসা অটুট রাখতে হবে। প্রবাসীদের পেশাগত দক্ষতা ও সততার মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমর্যাদা তুলে ধরতে হবে।
তিনি আহ্বান জানান, প্রবাসীরা তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা দেশের উন্নয়ন ও রাষ্ট্র সংস্কারের কাজে কার্যকরভাবে কাজে লাগানোর উদ্যোগ গ্রহণ করুন।